মুন্সিগঞ্জ শহরের ২ নম্বর সুপার মার্কেট এলাকায় এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসা করায় মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (১২ জানুয়ারি) রাত ৮টায় মুন্সীগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ জরিমানা করেন।
তাজুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন -২০১০ এর ২২ এবং ২৯ ধারায় অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার ব্যবহৃত সিল ও প্রেসক্রিপশন প্যাড জব্দ করা হয়। ইউনানি চিকিৎসার ডিগ্রি থাকায় তাকে শুধুমাত্র ইউনানি চিকিৎসা দেয়ার নির্দেশ দেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সুপারিনটেনডেন্ট অব ড্রাগস মো. গোলাম মোস্তফা ও মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল।।
সদর আমলী আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার জানান, সামারি ট্রায়ালের মাধ্যমে এই সাজা ঘোষণা করা হয়েছে। ভুয়া চিকিৎসায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাজুল ইসলামকে জরিমানা করা হয়।










