গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের তিস্তা সেতু উদ্বোধন হচ্ছে ‎২০ আগস্ট। এর আগে প্রথমে ২ আগস্ট ও পরে তারিখ পিছিয়ে ২৫ আগস্ট সেতু উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছিল। ‎গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে ২০ আগস্ট উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সংযোগ স্থাপন করবে।