চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি চীনের হাইনানে পৌঁছান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল আলম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে কিয়ংহাই বো’আও বিমানবন্দরে স্বাগত জানান।















