দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগদান শেষে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রতিবেশী দেশের বিভিন্ন সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।















