গাইবান্ধায় পত্রিকাবিক্রেতা আনিস মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।