কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আনা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত ১২টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩-এসের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি ভারতীয় এনএক্স অ্যাথেনা গান, একটি পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০ পিস গুলি। এছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধার
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আনা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আনা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।










