রিনিউয়েবল এনার্জি ফেস্ট-২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদ্মা সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংস্থার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রোভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু।