জাতীয় নাগরিক কমিটি রাজধানীর কলাবাগান থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে। সোমবার (১৮ নভেম্বর) ১০৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের কলাবাগান থানায় ১০৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।

সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।