যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন; অর্থাৎ রোববার থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ জনকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ অভিযানে ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, ২টি কুড়াল, ১টি করাত, ৩টি হাতুড়ি ও ২টি করে প্লাস, বাটাল, লাঠি উদ্ধার করা হয়।










