গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় লাকি খাতুন (১৫) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকি খাতুন গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া কাদুনি পুকুর গ্রামের আবু মুসার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রলি লাকি খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রলিটি আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।