কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এ সময় তারা বড়াইবাড়ী ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের চেষ্টা করলে তৎকালীন বিডিআর ও গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে যুদ্ধ। এতে প্রাণ হারান তিন বিডিআর জোয়ানসহ ১৬ বিএসএফ সদস্য। সীমান্তযুদ্ধে শহীদদের গতকাল শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। সরকারিভাবে পালিত না হলেও প্রতি বছর দিবসটি পালন করে আসছেন স্থানীয়রা। এবার পালিত হয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ব্যানারে।
বড়াইবাড়ী দিবস
কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা।
কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা।










