খুলনা নগরের আড়ংঘাটা এলাকায় ঘের নিয়ে বিরোধের জেরে আবুল কালাম আজাদ (৫০) হত্যা মামলার প্রধান আসামি মজুন (৩৪) ও তার বাবা ওমর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন আড়ংঘাটা থানার ওসি মো. অহিদুজ্জামান।