গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় আটক ২৬ জন আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এ মামলার ৪০ আসামির মধ্যে ২৬ জন পুরুষ আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। ১১ নারী আসামির ক্ষেত্রে মানবিক বিবেচনায় এবং শিশুসন্তানের বিষয় মাথায় রেখে রিমান্ড আবেদন করা হয়নি। মামলার তিন আসামি এখনো পলাতক।
রিমান্ড
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় আটক ২৬ জন আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।