গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আধুনিক ধান চাষাবাদের কলাকৌশল’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ধান চাষাবাদের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উচ্চফলনশীল ধানের জাত, উন্নত বীজ ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন কৌশল, মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।