গাইবান্ধায় কমিটি গঠনের একদিন পরই পদত্যাগ করেছেন এনসিপি নেতা মো. নুর আলম মিয়া নুর।
সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে শনিবার (১৪ জুন) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ২১ সদস্যের গাইবান্ধা জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
মো. নুর আলম মিয়া নুর বলেন, 'আমি মূলত একজন স্বেচ্ছাসেবী এবং ভবিষ্যতেও নিজেকে স্বেচ্ছাসেবী কাজের সঙ্গেই নিজেকে জড়িত রাখতে চাই। অতীতেও যেভাবে সবার নুর হয়ে পাশে ছিলাম, আগামীতেও তেমনিভাবে থাকতে চাই।’










