ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের পরিবেশ কেমন জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, এখন কেবল সকাল ৯টা। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটের আগের রাতে তার কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী। রুমিন ফারহানা বলেন, রাতে আমার কর্মীরা এলাকায় পাহারায় ছিল। তাদের দুইজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমি সকালে ডিসি সাহেবের সঙ্গে দেখা করলাম। মনে হলো, উনাকে ভুল বোঝানো হয়েছে।

তিনি আরো বলেন, আশুগঞ্জে ৮টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা সিল মারার একটা পাঁয়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি ডিসি অফিস ও পুলিশের কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম পাঠিয়েছি।