গাইবান্ধার গোবিন্দগঞ্জে কষ্টিপাথরসদৃশ প্রায় পাঁচ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযানের খবর পেয়ে আগেই রেজাউল করিম পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।