ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে.কর্ণেল তানজীর আহমেদ। তিনি বলেন, শূন্যরেখা পার হয়ে ভারতীয় সীমান্তের তারকাটা অতিক্রম করার সময় বিএসএফ আলিমুর রেজাকে আটক করে। ঘটনার পরপরই তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।