গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির রফিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজাউল কবির রফিক কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।