নাচে-গানে নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল বিকালে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এ আয়োজন করা হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তত ৮০টি সাংস্কৃতিক সংগঠন নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে। দর্শকদের বেশি আকৃষ্ট করে বাদ্যের তালে তালে কলসের ওপর দাঁড়িয়ে আদিবাসী মেয়েদের নাচ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।
নাচে-গানে নওগাঁয় কারাম উৎসব উদযাপন
নাচে-গানে নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে।
নাচে-গানে নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে।










