চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।