দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী দিনের করণীয় নির্ধারণের লক্ষ্যে গাইবান্ধায় ১০ দলীয় নেতাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্যপ্রার্থী আব্দুল করিম সরকার। বক্তারা বলেন, দেশ ও জাতির সংকটময় মুহূর্তে সব গণতান্ত্রিক ও ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ।