নাটোরের সিংড়ায় দুটি গরুসহ চার চোরকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল সকালে উপজেলার শালমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম (৩৩), বগুড়া সদর উপজেলার মো. আকাশ (২৫), একই উপজেলার ইনসান প্রামাণিক (৩০) ও পিকআপচালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলায়েত হোসেন (৩২)। সিংড়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।