খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘সম্প্রীতির সুর’
নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল প্রাঙ্গণে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক
অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠান উদ্বোধন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক
অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি নিহার রঞ্জন উরাঁও।
নিহার বলেন, আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে সবাইকে জানানো, তার সঙ্গে বাঙালির প্রচলিত সংস্কৃতি, ভাবধারার একটা সেতুবন্ধন তৈরি করতে আমাদের এ আয়োজন।










