গতকাল পতেঙ্গা থানার চরপাড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।