গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে পড়ে শাওন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার সরোবর পুকুরে সৃষ্ট গর্তের পানিতে পড়ে ওই শিশু মারা যায়।

মৃত শাওন মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকার সোনারপাড়ার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যাপসা গরমে স্বস্তি পেতে শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে সরোবর পুকুরে গোসল করছিল। এরই মধ্যে পুকুরে থাকা সৃষ্ট গর্তের পানিতে পড়ে সে মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের অফিসার পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।