নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া চকপাড়ায় পানিতে ডুবে আয়শা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সুলতান প্রামাণিকের মেয়ে।

স্থানীয় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ ও ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, গতকাল সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় ডোবায় পড়ে যায় শিশু আয়শা। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।