ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। গতকাল দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ উদ্যোগে আদালত পরিচালনা করে। এ সময় গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বিঘ্ন সড়কযাত্রা নিশ্চিত করতে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত
ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।










