ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদেপল্লীর বাসিন্দা তালাব হোসেনকে গত বৃহস্পতিবার হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে আরো কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি নিহতের পরিবারের। এ বিষয়ে গতকাল কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তালাব হোসেনের স্ত্রী ও সন্তানদের নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে বেদেপল্লীর বাসিন্দারা বিক্ষোভ করেন। এ সময় তারা হত্যাকারীদের বিচার এবং ওসির অপসারণের দাবি জানান।