নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের নামে সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ নেয়া এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন তথ্যটি নিশ্চিত করেছেন।