গাইবান্ধায় ভাঙা সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী। সদর উপজেলার গোয়াইলবাড়ী আমতলী মোড় থেকে পলাশবাড়ী উপজেলার কুমেদপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পুরোটাই বেহাল। তিন গ্রামের মানুষের একমাত্র সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে ১ ঘণ্টারও বেশি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়। এ সময় ইট ও বালি মিশ্রণ করে বিভিন্ন স্থানে তৈরি হওয়া গর্ত পূরণ করে চলাচলের উপযোগী করেন তারা।
গাইবান্ধায় ভাঙা সড়ক সংস্কার করলেন এলাকাবাসী
গাইবান্ধায় ভাঙা সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী।
গাইবান্ধায় ভাঙা সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী।










