বাহা বা ফুল উৎসব মূলত সৃষ্টির উৎসব। বসন্তে গাছে গাছে পাতা, মুকুল প্রস্ফুটিত হয়; ফুল ফোটে। শাল, পলাশের ফুলে ভরে ওঠে জঙ্গল। এ ঋতুতে যে ফুল ও পাতা গজায় সেটি ব্যবহারের আগে প্রকৃতির নতুন সৃষ্টিকে সম্মান জানাতেই বাহা উৎসব আয়োজন করেন সাঁওতালরা। গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাচ-গানে উদযাপন করা হয় এ উৎসব। এদিন সাঁওতালপল্লী সাজানো হয় বসন্তের রঙিন সাজে। মূলত নববর্ষ হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব উদযাপন করেন সমতলে বসবাসকারী সাঁওতালরা।
গাইবান্ধায় সাঁওতালদের বাহা উৎসব
বাহা বা ফুল উৎসব মূলত সৃষ্টির উৎসব। বসন্তে গাছে গাছে পাতা, মুকুল প্রস্ফুটিত হয়; ফুল ফোটে। শাল, পলাশের ফুলে ভরে ওঠে জঙ্গল।
বাহা বা ফুল উৎসব মূলত সৃষ্টির উৎসব। বসন্তে গাছে গাছে পাতা, মুকুল প্রস্ফুটিত হয়; ফুল ফোটে। শাল, পলাশের ফুলে ভরে ওঠে জঙ্গল।










