থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রী বরাভুত সিল্পা-আর্চা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য দেন।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ ব্যাংককে পৌঁছান।
২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।















