গাইবান্ধার সাঘাটায় বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় ছয়জনকে আটক করা হয়। রোববার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে বালি ব্যবসায়ী, জব্দ করা ড্রেজার ও মোবাইল সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।