খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতার দাবিতে চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল দুপুর ১২টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ওই সময় চিকিৎসকরা অভিযুক্ত এএসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি পালনে অনড় ছিলেন।
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেয়ার পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন।’










