গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে বসবাসরত ৫২টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। উপজেলার ভরতখালী হাট এলাকায় অবস্থিত এসকেএস রিসোর্স সেন্টারে গতকাল সকালে উপকারভোগীদের হাতে সোলার সিস্টেম তুলে দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ্ তমাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, লাইটিং দ্য পুওর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার হাসিনা পারভিন, এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ।