গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর। পুলিশ জানায়, গতকাল বৈঠাখালী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের সার্ভিস লেনে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও তিনি মুসলিম বলে নিশ্চিত হওয়া গেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘এ ঘটনায় আশপাশের এলাকায় মরদেহের পরিচয় চেয়ে বার্তা পাঠানো হয়েছে।’
অজ্ঞাত মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।










