লক্ষ্মীপুরে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, চকবাজার ও ঝুমুর ট্রাফিক চত্বর এলাকায় যানজট নিরসনে কাজ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘এ দেশ সবার। সবাই মিলেমিশে বসবাস করব। কোনো পরাশক্তি যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে আমরা লক্ষ রাখছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব। এজন্য আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি।’
লক্ষ্মীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
লক্ষ্মীপুরে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, চকবাজার ও ঝুমুর ট্রাফিক চত্বর এলাকায় যানজট নিরসনে কাজ করেন তারা।










