দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। আজ রোববার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দেয়ার জন্য মন্ত্রী তুরস্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুদেশের ভ্রাতৃত্বসূলভ সম্পর্ক আগামী দিনগুলোয় আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী দুর্যোগের আগাম সংকেত, ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র, বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনসহ দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে তুরস্কের আরো সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের জন্য সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।










