গাইবান্ধার ফুলছড়িতে নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, সরকার চরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য গজারিয়া ইউনিয়নের কাতলমারীতে জায়গা নির্ধারণ করেছে। কিন্তু একটি মহল সেটি বানচালের ষড়যন্ত্র করছে। নির্ধারিত স্থানে টেকনিক্যাল কলেজ স্থাপিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।