গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল এ বাইচের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়। বাইচ দেখতে ভিড় জমায় আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। ১৯৮৭ সাল থেকে প্রতি বছরই একই স্থানে এ বাইচ অনুষ্ঠিত হয়।