গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে জহরুল ইসলাম নান্টু (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার ।
নিহত জহরুল ইসলাম নান্টু বগুড়া জেলার কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ মে) রাত পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে আরেকটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহরুল ইসলাম নান্টু নিহত হন। এছাড়া এ ঘটনায় ওই ট্রাকে থাকা হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত হেলপারকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।










