ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা দিতে আসা বিদেশী চিকিৎসকদের ফি ও হোটেল ভাড়ার ওপর থেকে কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকগণের দেয়া বাংলাদেশ সরকারের ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে আরোপিত কর মওকুফ করা হলো।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।










