ঝালকাঠি সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কিছু রোগী আসতে দেখা গেছে। তবে হাসপাতালে কিট সংকটের কারণে কভিড পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের প্রাথমিক উপদেশ দিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করার পরামর্শ দেয়া হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. আবুয়াল হাসান বলেন, ‘হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে একটি তিন কক্ষবিশিষ্ট ২০ শয্যার আইসোলেশন ইউনিট। সেখানে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যকর্মী, প্রশিক্ষিত নার্স ও ওয়ার্ড ইনচার্জসহ সংশ্লিষ্ট জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে রোগী ভর্তি করিয়ে পুরোদমে চিকিৎসা দেয়া হবে।’










