গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫৫) কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। গাইবান্ধা জেলা কারাগার সূত্র জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারিক রিফাতকে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।