জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলপ্রধান মাসাতো ওয়াতানাবে।

এক বিবৃতিতে জামায়াতে ইসলাম জানিয়েছে, আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের সাধারণ নির্বাচনের সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য আয়োজন নিশ্চিত করা। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংহত করবে। সেইসঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদী উভয়পক্ষ।

জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।