নাটোরে স্কুল ছাত্রীকে দলগত ধর্ষণের ঘটনায় এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী আরডিএ মার্কেটের এক কর্মচারী তার দশম শ্রেণীতে পড়ুয়া প্রেমিকাকে হরিশপুরে বন্ধু মুইনের বাসায় যান। তারা বিয়ের উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। তখন মুইন ওই জুটিকে হাফরাস্তা এলাকায় বান্ধবী মিথিলার বাসায় নিয়ে যান।

সেখানে মিথিলা কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে আবিরকে আটকে রেখে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করায় এবং ভিডিও ধারণ করে। এরপর এক লাখ টাকা দাবি করে রাত ১টার দিকে ধর্ষিতা ও তার প্রেমিককে ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগীরা রাতেই থানায় গিয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ, জানান এসআই জামাল উদ্দিন।

এ সময় মিথিলা, তার স্বামী মৃদুল, ধর্ষক সোহান, রনি ও রকিকে আটক করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।