খুলনায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বিকাল ৫টার দিকে রূপসার রাজাপুর পপুলার জুট মিলের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।