ঈদুল আজহায় সংবাদপত্রে কর্মরতদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ সোমবার নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোয়াব

এতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৭ মে থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।