ইউরোপীয় মিত্রবাহিনীর হাতে প্যারিস পতনের মধ্য দিয়ে ইতিহাসে আজকের এদিনে নেপোলিয়নের শাসনের অবসান ঘটে। একইসঙ্গে ইউরোপ মহাদেশে ফরাসি আধিপত্যের এক দশকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
নেপোলিয়ন ১৮০০ সালে ফ্রান্সের রাষ্ট্রক্ষমতায় বসেন। ১৮০৪ সালে নিজেকে সম্রাট ঘোষণা করেন। ১৮০৭ সালের মধ্যে তিনি ইউরোপের বিশাল অংশ জুড়ে সাম্রাজ্য গড়ে তোলেন। তবে ১৮১২ সাল থেকে তার সামরিক জীবনে বিপর্যয়ের সূচনা হয়। রাশিয়ার ওপর বিধ্বংসী আক্রমণ, 'ডিউক অব ওয়েলিংটন'-এর কাছে স্পেনের নিয়ন্ত্রণ হারানো এবং অবশেষে ১৮১৪ সালের ৩০ এপ্রিল মিত্রবাহিনীর কাছে চূড়ান্ত পরাজয় তাকে সিংহাসনচ্যুত করে।
প্রথমে তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হলেও ১৮১৫ সালের শুরুতে তিনি সেখান থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন এবং একটি নতুন 'গ্র্যান্ড আর্মি' গড়ে তোলেন। এ বাহিনী সাময়িক সাফল্য পেলেও ওয়াটারলুর যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়, যেখানে ছয় বছর পর তার জীবনাবসান ঘটে।
ইতিহাসের এদিনে উল্লেখযোগ্য ঘটনা
১৪২২: জেন গুরু কেতসুগান জাপানের ফুকুশিমার আইজোজি মন্দিরকে অশুভ আত্মা মুক্ত করতে অপার্থিব শুদ্ধিকরণ সম্পন্ন করেন।
১৪৫৬: বোরবনের প্রিন্স লুইস লিয়েজের বিশপ হিসেবে নির্বাচিত হন।
১৪৭৪: টিরোলের ডিউক সিগিসমুন্ড সুইজারল্যান্ডের সঙ্গে সব প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
১৫৩৩: থমাস ক্র্যানমার ক্যান্টারবারির আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৬০৩: মেলিফন্টের যুদ্ধে লর্ড মাউন্টজয়ের নেতৃত্বে ইংরেজ বাহিনী আইরিশদের পরাজিত করে।
জন্ম
১৪৩২: ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ। মাত্র ২১ বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করেন।
১৬৭৪: জেথ্রো টাল, ইংরেজ কৃষিবিষয়ক লেখক।
১৬৮০: লুই-অ্যান্তোনি ডর্নেল, ফরাসি সুরকার ও বেহালাবাদক।
১৬৮১: পিটার স্নাইয়ার্স, ফ্লেমিশ চিত্রশিল্পী ও খোদাইকার।
মৃত্যু
১৪৬৫: ক্লেরমন্টের ইসাবেলা, নেপলসের রানি (প্রথম ফার্দিনান্দের স্ত্রী)।
১৪৮৬: থমাস বাউচিয়ার, ক্যান্টারবারির আর্চবিশপ।
১৫২৬: কনরাড মুটিয়ান, জার্মান মানবতাবাদী।
১৫৪০: ম্যাথিউস ল্যাং ফন ওয়েলেনবার্গ, জার্মান রাষ্ট্রনায়ক ও সালজবার্গের আর্চবিশপ।















